উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাওলানা রশীদ বিন ওয়াক্কাস কর্তৃক গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বিকালে যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের পেয়ারাতলা বাজারে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় এমপি প্রার্থী রশীদ বিন ওয়াক্কাস বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী।
তাঁর মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনো পূরণ হবার নয়। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। এবং দেশ নায়ক তারেক রহমানের দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কুরআন খতম শেষে স্থানীয় বিভিন্ন মসজিদ মাদরাসার পরিচালক, ইমাম ও হাফেজ রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপোসহীন নেত্রীর মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

