ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আতাউর রহমান সরকার, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকাল ৪টায় তিনি সহকারী রিটার্নিং অফিসার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জালাল উদ্দিন বলেন, “এই নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে। জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে।

তিনি আরও বলেন, “এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে সাজাবে। জনগণকে সঙ্গে নিয়েই সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
নিজের নির্বাচনী এলাকা সম্পর্কে তিনি বলেন, “চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। বিশেষ করে মতলবকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, দখলবাজ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

যাতে করে মানুষ যার যার স্ বাধীন মত ও নিরাপদ ভাবে চলাফেরা করতে পারে।”
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, কেন্দ্রীয় বাস্তুহারা দলের নেতা ড. আনিসুল আউয়াল এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

এছাড়া সাংবাদিকদের ব্রিফিংকালে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, গণি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, সদস্য সচিব আনিসুর রহমান এবং ছেংগারচর পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Don`t copy text!