ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানালেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানালেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান

জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের নবগঠিত কমিটির সকল সদস্যদেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশের বিশিষ্ট গবেষক ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
একবার্তায় বলেন,নবগঠিত কমিটি ফেনী জেলার সাংবাদিক সমাজকে নতুন উদ্দীপনা ও সৃজনশীলতা প্রদান করবে।

সাংবাদিকতার মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাদের অবদান গুরুত্বপূর্ণ হবে।”
তিনি আরও উল্লেখ করেন,
“নবগঠিত কমিটি যেন পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে জনগণকে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেয়।

এছাড়া ফেনী জেলার গণমাধ্যমের উন্নয়নে তাদের ভূমিকা নতুন দিগন্ত উন্মোচন করবে।”জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে কমিটির সকল সদস্যদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।

সংগঠন আশা প্রকাশ করেছে, নতুন কমিটি ফেনী জেলার সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও ফলপ্রসূ করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে।

Don`t copy text!