মোঃ মাহফুজ আলম ( মতলব উত্তর উপজেলা প্রতিনিধি)
একে ৫২ টি ব্যাচ বেড়িয়েছে এ প্রতিষ্ঠান থেকে,ধনাগোদা নদীর তীরে খুবই সুন্দর নয়নাভিরাম পরিবেশে জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো ধনাগোদা হাইস্কুল এন্ড কলেজের পুনর্মিলনী।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫,বাগান বাড়ী ইউনিয়ন মতলব উত্তর, চাঁদপুরে ধনাগোদা হাই স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত এ পুনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রতিষ্ঠান কে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।এখানে স্টেজের পাশাপাশি অভ্যর্থনা কেন্দ্র ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও ছিলো।টিকিটের মাধ্যমে সকালের নাশতা, দুপুরের খাবার,চা,কফি ও বিকেলের টিফিন দেওয়া হয়।
ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে এসএসসি (১৯৭৪-২০২৫)ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সাবেক শিক্ষার্থীদের আবেগ ঘন স্মৃতি চারণে কত যে স্মৃতি উদযাপিত হলো নানা বয়সের মানুষের। গ্রুপে গ্রুপে ছবি তোলায় ব্যস্ত হয়ে পরেন এ অনুষ্ঠানের স্মৃতি ধরে রাখার জন্য।
পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন – প্রফেসর মোঃ শামসুল ইসলাম- চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা
বিশেষ অতিথি হিসেবে ছিলেন -ইন্জিনিয়ার মোঃ আবদুল আউয়াল -এমডি দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জনাব মোঃ মাসুম মিল্লাত মজুমদার – উপসচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা ড.মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার – উপ কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, জনাব মোঃ আলাউদ্দিন খাঁন, সাবেক চেয়ারম্যান ২নং বাগানবাড়ী ইউনিয়ন, জনাব জনাব ফিরোজ আল মামুন, জনাব মোঃ আলমগীর হোসেন, প্রিন্সিপাল শহীদ জিয়া ডিগ্রি কলেজ পল্লবী, মিরপুর।
জনাব মোঃ আবদুল আজিজ, প্রধান শিক্ষক বাগানবাড়ি আইডিয়াল একাডেমি,জনাব ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক – মাধ্যমিক শিক্ষক সমিতি মতলব উত্তর ও প্রধান শিক্ষক ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ শাহজাহান মিয়া- প্রধান শিক্ষক নীলনগর উচ্চ বিদ্যালয় ও সাংগঠনিক সম্পাদক মাধ্যমিক শিক্ষক সমিতি, মতলব উত্তর
সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান (১ম ব্যাচ ১৯৭৪) – পুনমিলনী আহবায়ক উদযাপক কমিটি
সঞ্চালনায় ছিলেন – জনাব মোঃ আক্তার হোসেন – জিএম অবসরপ্রাপ্ত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
আয়োজন কমিটির সদস্য সচিব মোঃ আনিসুর রহমান সরকার
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম- প্রধান প্রকৌশলী বিদ্যুত উন্নয়ন বোর্ড,
ন তৌফিক ইমাম খান টিপু,জনাব আয়েশা আক্তার – উপপরিচালক (প্রশিক্ষণ) নায়েম,
জনাব মোঃ নাজমুল হাসান উপসচিব – পরিকল্পনা মন্ত্রনালয়, পরিকল্পনা কমিশন
ডাঃ মাহমুদা আক্তার রুবি,মোঃ নায়েব আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী, অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম,
সফিকুল ইসলাম মুন্সি,ফারুকুল ইসলাম – প্রিন্সিপাল ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজ ও সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি মতলব উত্তর।
প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আয়োজকরা জানান, এ পুনর্মিলনীর মাধ্যমে পুরোনো বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে সবাই একসাথে কাজ করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠান শেষে আগত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা এমন আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন।

