ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় আবদুল হন্নান মাসউদকে হুমকি দেওয়া ব্যক্তি গ্রেফতার

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২১, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ এবং তাঁর কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে হত্যার হুমকি দাতা ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর নাম ইসরাত রায়হান অমি (২০)। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ৫ উপজেলার চরইশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসরাত রায়হান অমি চরইশ্বর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হাতিয়া থানায় তিনটি মামলা রয়েছে।

এর আগে শুক্রবার রাতে ইসরাত রায়হান অমি জনৈক এনসিপি কর্মীর কাছে মেসেঞ্জারে চরম উসকানিমূলক বার্তা পাঠান। ওই বার্তায় তিনি লেখেন, আব্দুল হালিম আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে হান্নান মাসউদ ও তানভীরসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তর অঞ্চলে চলাচল ‘হারাম’ করে দেওয়া হবে। বার্তায় আরও বলা হয়, “সরাসরি গিলে খেয়ে ফেলবে আমাদের নেতা-কর্মীরা।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসরাত রায়হান অমিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান। সামাজিক যোগাযোগমাধ্যমে বা সরাসরি উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করবে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Don`t copy text!