ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও পূনর্বাসন কর্মসূচি

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ২০, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হোসেন গাজী,চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও পূনর্বাসন কর্মসূচি হিসেবে বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার ২০ ডিসেম্বর সকালে চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা ও
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন খান। এসময় তিনি বলেন, আমি আমাদের সমাজে দুস্থ মানুষের সহযোগিতার জন্য প্লাটফর্মের প্রয়োজন হয় চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠন একটি প্ল্যাটফর্ম।

এটার মাধ্যমে এই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা হয় এবং স্বাবলম্বী করতে চেষ্টা করা হয়। এতে করে সমাজের অসহায় মানুষগুলোর উপকৃত হয়। বিচ্ছিন্নভাবে মানুষকে সহায়তা করলে সঠিকভাবে সঠিক লোকের কাছে সেবা পোছতে ব্যাহত হয়। তাই সমাজের বিত্তবানদেরকে এরকম অনেক সামাজিক সংগঠন রয়েছে তাদের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা সাহাবুদ্দিন স্বপন পাটওয়ারীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যংকের সিনিয়ার সহসভাপতি এস এ এম মিজানুর রহমান, গাজীপুর (হরীপুর) দারুস সুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ খান, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, এডভোকেট আঃ কাদের খান, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাব্বির আহমেদ মিয়া, সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক শাহজালাল পাটওয়ারী।

Don`t copy text!