ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে অভিযানে ধরা পরল জাটকা ইলিশ ও শাপলা পাতা মাছ

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,।

 

পটুয়াখালীতে অভিযানে ধরা পরল জাটকা ইলিশ ও শাপলা পাতা মাছ

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর এবং বন বিভাগের সমন্বয়ে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি পিকআপ তল্লাশি করে প্রায় ২ কোটি ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৫০ কেজি শাপলাপাতা মাছ এবং পরিত্যক্ত অবস্থায় ২০ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ২ হাজার ৯৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় পিকআপ চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে পিকআপ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং শাপলাপাতা মাছ রেঞ্জ সহকারী বন বিভাগ, পটুয়াখালী এর উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়।

মৎস্য সম্পদ এবং বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Don`t copy text!