ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে বিকল্পধারা ছেড়ে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে বিকল্পধারা ছেড়ে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ

 

শ্রীনগরে বিকল্পধারা বাংলাদেশ ছেড়ে শতাধিক নেতাকর্মী বি এন পিতে যোগদান করেছে।১৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় বাইপাস রোডে বিএনপির উপজেলা কার্যালয়ে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম ও শ্রীনগর উপজেলা যুবধারার সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র প্রতি আকৃষ্ট হয়ে বিকল্পধারা বাংলাদেশ ছেড়ে শতাধিক নেতা-কর্মীও সমর্থকগণ বিএনপিতে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত এমপি পদ প্রার্থী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সঞ্চালনায় ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন,আনোয়ার হোসেন হ্রদয়, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃমামুন,স্বাধীন মোল্লা,
উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন,যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম পার্থ্ব,
সহ স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

Don`t copy text!