ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে ঠোঁট-তালু কাটা ও ক্লাব-ফুট রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৬, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকের হোসেন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় ঠোঁট কাটা, তালু কাটা ও ক্লাব-ফুট (পায়ের পাতা বাঁকা) রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুর হাসি সামাজিক সংস্থা ও হাতিয়াস্থ তারাস ডায়াগনস্টিক ল্যাবের যৌথ উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে বাছাই ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। বাছাইকৃত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের পরবর্তীতে অপারেশন, প্রয়োজনীয় ওষুধপত্রসহ যাবতীয় চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। শিশুর হাসি সামাজিক সংস্থার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ এসব সেবা প্রদান করেন।

ক্যাম্পে উপস্থিত ছিলেন শিশুর হাসি সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন, ফিজিওথেরাপিস্ট মো. মাসুদ আলম, ফিল্ড সুপারভাইজার ওসমান গণি অন্তর এবং তারাস ডায়াগনস্টিক ল্যাবের সহ-ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান।

আয়োজকরা জানান , জন্মগত শারীরিক সমস্যায় আক্রান্ত শিশুদের চিকিৎসা শুধু শারীরিক সুস্থতাই নয়, তাদের মানসিক ও সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফিজিওথেরাপিস্ট মো. মাসুদ আলম বলেন, শিশুর হাসি সামাজিক সংস্থা ২০১৭ সাল থেকে চট্টগ্রাম বিভাগজুড়ে জন্মগতভাবে ঠোঁট কাটা, তালু কাটা, মাড়ি কাটা ও ক্লাব-ফুট রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এ পর্যন্ত সংস্থাটি প্রায় দুই হাজারের বেশি ঠোঁট ও তালু কাটা রোগী এবং এক হাজারেরও বেশি ক্লাব-ফুট রোগীকে সম্পূর্ণ সুস্থ করে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

Don`t copy text!