মোঃমাহফুজুর রহমান বিপ্লব।
মহান বিজয় দিবস আমাদের জাতির জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। এই দিনটি বাঙালি জাতির সাহস, ত্যাগ ও আত্মমর্যাদার চূড়ান্ত বিজয়ের প্রতীক।
সেই তাৎপর্য মনে করেও শ্রদ্ধা রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের গোয়ালচামটস্থ মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। এরপর দলে দলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগন স্বাধীন পতকা উড়িয়ে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন,প্রথম প্রহরে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, প্রেসক্লাব,পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর একে একে
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, বিশেষ প্রার্থনা, বিজয় মেলাসহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

