ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রঙ্গমঞ্চ কলমে-পবিত্র চক্রবর্তী

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১৫, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রঙ্গমঞ্চ
কলমে-পবিত্র চক্রবর্তী

রঙের দুনিয়া মাঝে
কত রঙ হায়,
সাধু জন অন্ধকারে
দুঃখে দিন যায়!

যারা করে মন্দ কাজ
সম্মান অতুল,
ধনে মানে ভবে তারা
কুসুম মুকুল।

ভণ্ড যারা দামি তারা
ধর্ম ধ্বজাধারী,
ধর্মের বেসাতি কেরে
ধর্মের ভিখারি।

অন্নের যোগান দাতা
অন্নাভাবে মরে,
বাবু যারা ধনী তারা
থাকে দামি ঘরে।

জ্ঞানী জন মান হারা
গড়াগড়ি খায়,
অজ্ঞানী অসভ্য যারা
সম্মানি সভায়।

নীতি হীন নীতিবান
খ্যাত ধরাধামে,
হীন নর গুণ গায়
নীতি হীন নামে।

কামের কামনা লোভী
সতী সত্যবান,
পতিতার পাদস্পর্শে
ফিরে পায় প্রাণ।

কামুক কামিনী কান্ত
রাতে নিশাচর,
রবির উদয় শেষে
পবিত্র শিখর।

প্রেম হীন ভালোবাসা
প্রেমিক প্রেমিকা,
পৃথিবীর রঙ্গমঞ্চে
রোদনে সেবিকা।

চাঁদপুর
১৫/১২/২০২৫ইং

Don`t copy text!