সেপাল নাথ (ছাগলনাইয়া প্রতিনিধি)
ফেনী-১ আসন (ছাগলনাইয়া-ফুলগাজী-পশুরাম) বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ছাগলনাইয়া কলেজ রোডস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানে, পথচারীদের মাঝে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। এসময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেটও বিতরণ করা হয়।
এসময় ছাত্রনেতা মিশু বলেন, বেগম খালেদা আজ গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোট প্রদান করার ক্ষমতা আজ জনগণের হাতে। আমরা দেশনেত্রীর জন্য অতীতের ন্যায় সকল ভেদাভেদ অনৈক্য ভূলে উপজেলা বিএনপি’র নেতৃত্বের সাথে সহয়োগী হয়ে বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসন উপহার দিতে চাই। যা হবে বাংলাদেশের টেকসই উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির মডেল। অর্থনৈতিক, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ছাগলনাইয়াবাসী ভোটের আমানত রক্ষা করতে চাই।
গণসংযোগে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এমজি কিবরিয়া মজুমদার, ৫নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক জামাল উদ্দিন চৌধুরী, সদস্য জাহিদ হোসেন শিমুল, বাহার উদ্দিন, কামাল উদ্দিন, রুবেল, মান্নান টেইলার, বাঁশপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি সফিকুর রহমান, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন আরিফ, সদস্য রুমা মুন্সী, সিয়াম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বোরহান উদ্দিন মোল্লা, সদস্য শাহাদাত, নাজিম, বিকাশ, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারন সম্পাদক আবূল কালাম মাস্টার সহ কলেজ রোড় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

