ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে গোলাগুলির ঘটনায় শালিসির সর্দারসহ আটক ৫ জন

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৩, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে শুক্রবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনায় ৫ জনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে এ ঘটনায় গুলিবিদ্ধ যুবকের মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। তবে বিচার শেষ হওয়ার আগেই কথা-কাটাকাটি হয়, তাকে কেন্দ্র করে সন্ধ্যায় আদালত সড়কে কালীবাড়ির সামনে সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়।
এতে রাব্বি (২১) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। মুহূর্তেই সব দোকানপাট বন্ধ হয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সালিশের সর্দারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, দুই মাস আগে নবীনগর সদরে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় বাড়ির সামনে প্রকাশ্যে গুলিবিদ্ধ সহ কয়েকটি বিশৃঙ্খলা ঘটনায় মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।

Don`t copy text!