ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১৩, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখানে বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফরহাদ হোসেন জনি,মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং গত ৫ নভেম্বর চট্টগ্রাম–৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর নেক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(বিএনপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ’র নেতৃত্ব এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি উপজেলার বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গোয়ালবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মো. রাসেল এবং যুবদল নেতা আমান মোল্লা প্রমুখ।

এ ছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Don`t copy text!