ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিতে ডুবে সায়েম হোসেন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের চৌকিদার বাড়ীতে। সায়েম ঐ বাড়ির সোহেলের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বাবা সোহেল জানান,বিকেল বেলা সায়েমের মা কাজে ব্যস্ত থাকার কারণে সায়েম অন্যান্য শিশুদের সাথে খেলতে বের হয়ে সকলের অগোচরে অসাবধানতা বশত পা পিছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা সব শিশুকে দেখতে পেলেও সায়েমকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে সন্ধ্যা বেলায় ঐ পুকুরে সায়েমের লাশ ভেসে ওঠে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Don`t copy text!