শফিকুল ইসলাম শফিক।সুনামগঞ্জের প্রতিনিধি ।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল তিনটায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত। সভা পরিচালনা করেন ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, মোশাহিদ তালুকদার, সদস্য মো. কামাল হোসেন, উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের সভাপতি মো. মোক্তার হোসেন, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের সভাপতি মো. শাহাদুল, সাধারণ সম্পাদক এনামুল গনি রুবেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন, যুবদলের আহ্বায়ক গোলাম সয়ফুল ও ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ অন্যরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় মানেই তারেক রহমানের বিজয়—গোটা জাতীয়তাবাদী দল বিএনপির বিজয়।”
তিনি আরও বলেন, বিএনপি দেশের যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
অন্য বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হলে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হককে মনোনীত করা হয়েছে। বক্তারা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার হাতে ধানের শীষ দেবেন, সকল নেতা-কর্মী তার সঙ্গেই থাকবেন।

