ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৯, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,,।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গাজীপুর-১ আসনে নির্বাচনী কার্যক্রম করেছেন কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি। দোয়া শেষে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে বিশাল র‍্যালিটি ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করে খাড়াজোড়া এলাকায় গিয়ে শেষ হয়। পুরো রাস্তাজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামায় এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এসময় নেতাকর্মীদের হাতে প্লেকার্ড, ব্যানার, ফেসটুন এবং মাথায় লালফিতা, মাথায় রঙ্গিন ক্যাপ পড়ে বিভিন্ন সাজ – সজ্জায় র‍্যালিটি আলোকিত করে।
গাজীপুর -১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে ও র‍্যালিতে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল আলম সরকার।

উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলী,পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহমেদ , পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন সহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Don`t copy text!