ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে ডিআইজি’র আগমন, ফুলেল শুভেচ্ছায় বরণ করল জেলা পুলিশ

প্রতিবেদক
majedur
ডিসেম্বর ৮, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি,,।

রাঙামাটি পার্বত্য জেলায় আজ ০৮ নভেম্বর ২০২৫ খ্রি. পৌঁছান বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা–এর ডিআইজি (অডিট অ্যান্ড ইনস্পেকশন) জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম–সেবা। তার এই আনুষ্ঠানিক আগমনকে কেন্দ্র করে পুরো রাঙামাটি জেলা পুলিশের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সম্মানিত ডিআইজি মহোদয় রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ অফিসার মেস প্রাঙ্গণে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করে নেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অতিথির প্রতি সম্মান প্রদর্শনে পুলিশ সুপারসহ জেলা পুলিশের উপস্থিত সদস্যদের আনুষ্ঠানিকতায় ছিল সৌহার্দ্য ও আনুগত্যের নিখুঁত বহিঃপ্রকাশ।

পরবর্তীতে পুলিশ অফিসার মেস প্রাঙ্গণে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের একটি চৌকস ও প্রশিক্ষিত দল সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তার প্রতি শ্রদ্ধা, সম্মান ও সম্মিলিত কৃতজ্ঞতার পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানস্থলে রাঙামাটি পার্বত্য জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে ডিআইজি মহোদয়ের আগমনকে আরও তাৎপর্যময় করে তোলেন।

Don`t copy text!