দেবাশীষ কর্মকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গোহালিয়াবাড়ি ইউনিয়ন প্রাঙ্গনে ২৯ নভেম্বর গণ দোয়া কামনা করা হয়েছে। এই গণদোয়া কামনা অনুষ্ঠানে গোহালিয়াবাড়ি বিএনপি ইউনিয়ন সভাপতি মোঃ মজিত মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে দোয়া কামনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বক্তব্যের মাধ্যমে আরো দোয়া কামনা করেন কালিহাতী উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম শোভা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মজনু মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (ভিপি,) সে সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান লেলিন, উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, কালিহাতী পৌর বিএনপির নেতা হারুন অর রশিদ, কালিহাতী পৌর বিএনপি’র সাবেক নেতা হাজী মোঃ আব্দুস সাত্তার, কৃষকদলের নুরুন্নবী সরকার, মৎস্যজীবী দলের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সুমন সাবেক কালিহাতি পৌর ছাত্রদল নেতা মোঃ জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন সংগ্রাম করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন তাই আসুন আমরা সবাই মিলে দেশনেত্রী আমাদের মমতাময়ী মা বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া কামনা করি। পরে দোয়া প্রার্থনা ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

