ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা বিএনপির ঐক্যবদ্ধ নেতৃত্বে নতুন উদ্দীপনা

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৫, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি,,।

দীর্ঘদিনের মতবিরোধ ও অভ্যন্তরীণ ভিন্নমত পেছনে ফেলে মধ্যনগর উপজেলা বিএনপিতে ফিরে এসেছে নতুন উদ্দীপনা ও ঐক্য। দলকে আরও সুসংগঠিত ও আন্দোলনমুখী করতে স্থানীয় নেতাকর্মীরা এখন এক প্ল্যাটফর্মে এসে কাজ করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি উপজেলা বিএনপির এক জরুরি সভায় এ ঐক্যের চিত্র স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

২৪শে নভেম্বর, সোমবার ১নং উত্তর বংশীকুন্ডা বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলকে শক্তিশালী করতে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সাংগঠনিক ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোক্তার হোসেন। সঞ্চালনা করেন মধ্যনগর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবে হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আবুল বাশার।

এ সময় বক্তব্য দেন তৃতীয় যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকনউদ্দিন, বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ হোসেন মেম্বার, কমিটির সদস্য মানিক মিয়া এবং ১নং উত্তর বংশীকুন্ডা বিএনপির আহ্বায়ক মোঃ শাহজাহান খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, মধ্যনগর উপজেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং মোঃ আনিসুল হক বাচ্চু মিয়া।

তৃণমূল নেতাকর্মীরা জানান, দীর্ঘ সময় পর এমন ঐক্যবদ্ধ পরিবেশ দেখতে পেয়ে তারা নতুনভাবে উৎসাহিত। তাদের বিশ্বাস, এ ঐক্য বজায় থাকলে মধ্যনগর উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

সভা শেষে নেতাকর্মীরা একযোগে প্রতিজ্ঞা করেন—
“দলকে শক্তিশালী করতে সব বিভেদ ভুলে, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

Don`t copy text!