ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র সভাপতির সঙ্গে তোজা’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৪, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র সভাপতির সঙ্গে তোজা’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (তোজা) নব-নির্বাচিত নেতৃবৃন্দ।

সোমবার সন্ধ্যায় শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে তোজা-র নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফয়সল আমীন।

এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, সহ-সাধারণ সম্পাদক ওয়াদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, অর্থ সম্পাদক আব্দুল আজিজ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ জামান, ক্রীড়া সম্পাদক শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ, নির্বাহী সদস্য- শফিকুল ইসলাম দুলাল, মোক্তাদেরুজ্জামান রাসেল।

ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সহ-সাধারণ সম্পাদক নাহিদ রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক জুনাইদ কবির, সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (তোজা) নব-নির্বাচিত কমিটিকে জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, আমি চাই আপনারা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবেন। সাদাকে সাদা ও কালোকে কালো বলবেন। আমি সত্যের পক্ষে সবসময় আপনাদেরকে সহযোগিতা করে যাবো।

Don`t copy text!