ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুবাই সোনাপুরে স্টার চিটাগাং রেস্টুরেন্ট এর শুভ যাত্রা

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৪, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সনজিত কুমার শীল
আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত বাণিজ্যিক নগরী দুবাইয়ের সোনাপুর পাবলিক পার্কের পাশে পুরাতন ফিটনেস মেডিকেল সেন্টার ও আল মদিনা হাইপার মার্কেটের সামনে শ্রমিক ক্যাম্প এলাকায় বাংলাদেশী উদ্যোক্তারা মিলে স্টার চিটাগাং রেস্টুরেন্টের শুভ যাত্রা করেন। গতকাল ২৩ শে নভেম্বর রবিবার সন্ধ্যায় ফিতা কেটে দোকানে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন আমিরাতের প্রবীণ সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, মোহাম্মদ হারেজ সহ আরো অনেকে।
দোকান উদ্বোধন কালে উদ্যোক্তারা বলেন এই সোনাপুর এলাকায় বাংলাদেশী স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন কোন রেস্টুরেন্ট না থাকায় আমরা চট্টগ্রামের প্রবাসীরা মিলে এই প্রতিষ্ঠানটি করার জন্য উদ্যোগ নিয়েছি। মনোরম পরিবেশে স্বাস্থ্য সম্মত খাবার, মেজবান, বিরিয়ানি মুরগির মসোয়ারা, নানান ধরনের নাস্তা সহ চট্টগ্রামের ঐতিহ্য চিটাইংগা মেজবান প্রবাসীদের জন্য চালু থাকবে। দুবাইয়ের সোনাপুর এলাকায় প্রায় তিন লক্ষ শ্রমিক বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন। বাংলাদেশী ব্যবসায়ীরা মনে করেন ২০১২ সাল থেকে ভিসা বন্ধ থাকার কারণে এবং ট্রান্সফার না থাকার কারণে ব্যবসা করতে নানা সমস্যায় জর্জরিত হচ্ছেন। বাংলাদেশ সরকার এবং আমিরাত সরকারের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের ভিসা খোলার ব্যবস্থা থাকলে বাংলাদেশে আরও রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পাবে। দোকান উদ্বোধন উপলক্ষে প্রবাসীদের মাঝে নাস্তা ও বিরানি বিতরণ করা হয়। পরিশেষে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Don`t copy text!