ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে যৌথ অভিযানে জাটকা ইলিশ জব্দ

প্রতিবেদক
majedur
নভেম্বর ২৪, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,।

পটুয়াখালীতে যৌথ অভিযানে আনুমানিক  ৬ লক্ষ ৬৫ হাজার টাকার বাজার মূল্যের ৯৫০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ নভেম্বর রবিবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদরের টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৯৫০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে  বাসসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত ঝাটকা ইলিশ পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার কোষ্টগার্ড ও সংবাদ কর্মী দেয় পস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

পটুয়াখালী সদর উপজেলা মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে ।

Don`t copy text!