ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন পেশাজীবীদের যৌথ আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
majedur
নভেম্বর ২২, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিলাল উদ্দিন, কুয়েত প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। সে দেশে প্রায় ৩ লাখের উপরে প্রবাসী বাংলাদেশির বসবাস। কিন্তু সে দেশে নেই কোন বাংলাদেশি হাসপাতাল। তবে বাংলাদেশি অল্প সংখ্যক ডাক্তার ও নার্স বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছেন। প্রবাসীদের ভাষাগত দুর্বলতার ফলে ভিন দেশী ডাক্তারদের বুঝাতে সমস্যা এবংআয়ের চেয়ে চিকিৎসা ব্যয় বেশি হওয়া চিকিৎসা নিতে অবহেলা করে যার ফলে ধীরে ধীরে জটিল রোগে আক্রন্ত হয়ে পড়েন প্রবাসীরা।প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার লক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাস কুয়েত এর পৃষ্টপোষকতায় এবং কুয়েত কর্মরত পেশাজীবী বাংলাদেশিদের আয়োজনে শুক্রবার দিনব্যাপী চলে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুয়েত নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
দেশটির আবদালী,ফাহাহিল,মাতলা সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা ছুটে আসেন স্বাস্থ্য সেবা গ্রহন করতে। দিনব্যাপী ৫ শতাধিকের বেশি প্রবাসী বাংলাদেশি স্বাস্থ্য সেবা গ্রহন করেন। ডাইবেটিস পরীক্ষা,রক্তচাপ, ওজন মাপা,সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ওষুধ প্রদান করা হয়।
সপ্তাহে না হলে প্রতি মাসে একবার এই কার্যক্রম অব্যাহত রাখার দাবী জানান চিকিৎসা নিতে আসা প্রবাসী বাংলাদেশিরা। এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন আগত প্রবাসী বাংলাদেশিরা। এ রকম চিকিৎসা সেবা যাহাতে চলমান তাকে সে জন্য কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাস ও কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশাজীবীদের প্রতি আকুল আবেদন জানান

Don`t copy text!