শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক–এর সমর্থনে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মহিষখলা বাজারে জিয়া সৈনিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে ছিল টগবগে স্লোগান— “লাগারে লাগা ধান লাগা!”
উৎসাহ–উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, জিয়া সৈনিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে— পরিবর্তনের প্রত্যাশা এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। ধানের শীষের পক্ষে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন জিয়া সৈনিক দলের সভাপতি মো. হযরত আলীর নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিলটি মহিষখলা বাজার প্রদক্ষিণ করে। মিছিলের ঢেউয়ে বাজারের প্রতিটি অলিগলি মুখরিত হয়ে ওঠে।
মিছিলে অংশ নেন মধ্যনগর উপজেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির।
তিনি বলেন—
“আমরা কোনো ব্যক্তির দল করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। আমরা বেগম খালেদা জিয়ার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও তারেক রহমানের দল করি।”
মিছিলে আরও অংশগ্রহণ করেন মো. রুবেল মিয়া, সদস্য, মধ্যনগর উপজেলা জিয়া সৈনিক দল
মো. তোফায়েল মিয়া, সাধারণ সম্পাদক
ফরিদুল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক
মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক
মো. আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি
মো. চমক আলী, সহ-সভাপতি
এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

