ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

১ নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুব বিভাগের যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
নভেম্বর ২১, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাহফুজ আলম
মতলব উত্তর( চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পেয়ারীখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে ১ নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-০২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন।

তিনি বলেন, “নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দেখানো নীতি বাদ দিয়ে মানব রচিত নীতি মেনে চললে ইমান অটুট থাকে না। মৃত্যুর পর দ্বীন বদলায় না, ধর্ম বদলায় না, নীতি বদলায় না। রাসূলুল্লাহ (সা.) যে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও বিচারব্যবস্থার আদর্শ দেখিয়ে গিয়েছেন—সেই পথে জীবন পরিচালনাই প্রকৃত ইমানের পরিচয়।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

আল আমীন একাডেমী চাঁদপুরের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো. রুহুল আমিন

মতলব দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী

সেক্রেটারি মাওলানা ওমর ফারুক
যাত্রাবাড়ী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ বোরহান উদ্দিন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সরকারি সেক্রেটারি মো. মাহবুবুর রহমান
মতলব দক্ষিণ যুব জামায়াতে ইসলামীর আমীর কাজী ফয়সাল
১ নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুব জামায়াতে ইসলামীর সভাপতি খলিলুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে নায়েরগাঁও উত্তর ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

Don`t copy text!