ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নবাগত জেলা প্রশাসককে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
majedur
নভেম্বর ২০, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃরাকিব হাসান জামালপুর।

জামালপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রশাসনের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। নবাগত জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করলে উন্নয়ন কার্যক্রমসহ নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)জামালপুর,ইয়াহিয়া আল মামুনসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Don`t copy text!