ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনায় আহত মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মজনু

প্রতিবেদক
majedur
নভেম্বর ২০, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক (মধ্যনগর) সুনামগঞ্জ, প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের কড়োয়াজান গ্রামের ঝর্ণা আক্তার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী ঝর্ণা আক্তারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চিকিৎসার জন্য সার্বিক সহায়তা করার আশ্বাস দেন।

দীর্ঘদিন চিকিৎসা করানোর পরও অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে না পেরে চরম বিপাকে পড়েছিলেন ওই শিক্ষার্থী।
জানা গেছে, আনন্দ মোহন কলেজের মাস্টার্সের শিক্ষার্থীটি কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও অর্থের সংকট কাটিয়ে উন্নত চিকিৎসা নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না।

এ অবস্থায় শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার সহায়তায় এগিয়ে আসেন মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও মধ্যনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু। তার উদ্যোগে বিভিন্ন নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মোট ৭০ হাজার টাকা সহায়তা দেওয়া হয় ঐ অসুস্থ শিক্ষার্থীকে।

আহত শিক্ষার্থীর পরিবার জানান,এই সহায়তা তাদের জন্য একটা বড় আশীর্বাদ হয়েছে। এতে করে তারা এখন উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনু বলেন,“মানুষ মানুষের জন্য। তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত মানবিক নির্দেশনা থেকেই আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আহত শিক্ষার্থীটির দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি এবং আরও করবো। আল্লাহর রহমতে তিনি যেন খুব শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”

Don`t copy text!