ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জনগণ আমাদের সকল শক্তি,,,, আনিসুল হক

প্রতিবেদক
majedur
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দীর্ঘদিনের আন্দোলন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াই এবং জনগণের অগাধ সমর্থন—এই তিন শক্তিকে ভিত্তি করে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরবে বলে মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) এই চার উপজেলায় গঠিত সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক।

তিনি বলেন, “বিএনপি জনগণের দল। জনগণই আমাদের শক্তির উৎস। ইনশাল্লাহ এই শক্তির ভরসাতেই বিএনপি আবার ক্ষমতায় যাবে।”

সোমবার (১৭ নভেম্বর) মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা মহিষ খলা বাজারে বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক অভিযোগ করে বলেন, “আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কয়েকটি মহল নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তারা জানে, সৎ ও গ্রহণযোগ্য ভোট হলে বিএনপিকে হারানো সম্ভব নয়। তাই তারা নির্বাচন পরিবেশ নষ্টের অপচেষ্টা করছে। তবে জনগণের সচেতনতা কোনও ষড়যন্ত্র সফল হতে দেবে না।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বাস্তব রূপরেখা। এর মধ্যেই রয়েছে—নাগরিক নিরাপত্তা, মানসম্মত শিক্ষা, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং হাওরাঞ্চলের টেকসই উন্নয়নের বিশেষ পরিকল্পনা।
তিনি আশ্বাস দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই হাওরবাসীর দীর্ঘদিনের দুর্দশা দূর করা হবে।”

নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন পূর্ণতা পায় না। বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। হাওরাঞ্চলের নারীদের জন্য আলাদা অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে।”
এ সময় তিনি নারী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

হাওরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলে কৃষি, মাছ ও পর্যটনের বিশাল সম্ভাবনা থাকলেও কার্যকর উন্নয়ন পরিকল্পনার ঘাটতি রয়েছে।
তিনি প্রতিশ্রুতি দেন, “বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক সেচব্যবস্থা, কৃষি উন্নয়ন, মাছ চাষের সম্প্রসারণ এবং টেকসই পর্যটন গড়ে তুলতে বিশেষ মেগা প্রকল্প নেওয়া হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জামাল হোসেন মেম্বার, আরো উপস্থিত ছিলেন মো: শাজাহান খন্দকার ১ নং উত্তর বংশী কুন্ডা বিএনপির আহবায়ক
সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো:দেলোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন মোঃ জমির হোসেন ভারপ্রাপ্ত সভাপতি যুবদল, আনিসুজ্জামান বাচ্চু, মো: জসিম যুবদল, মোঃ মাসুদ মিয়া যুবদল, মোঃ আব্দুল্লাহ যুবদল, মোঃ মজনু মিয়া যুবদল, মোঃ মানিক মিয়া বিএনপি, মোঃ মজনু মিয়া বিএনপি, আরো উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর মিয়া ছাত্রদল সভাপতি, মোঃ হাসান শিকদার সাধারণ সম্পাদক ছাত্রদল,

আরো উপস্থিত ছিলেন,, জিয়া সৈনিক দলের মধ্যনগর উপজেলা আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ,,

ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে পথসভাটি জনসমুদ্রে রূপ নেয়। আশপাশের এলাকা ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

Don`t copy text!