ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লছিমনের ধাঁক্কায় গড়েয়া এসসি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র নিহত

প্রতিবেদক
majedur
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

লছিমনের ধাঁক্কায় গড়েয়া এসসি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র নিহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এস সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা টি ঘটে।

১৮ ই নভেম্বর মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর গড়েয়া গোপালপুর ৩ নং ওয়াডের মৃত নিরঞ্জনের ছেলে রাকেশ চন্দ্র বাসায় যাওয়ার জন্য স্কুল থেকে রওনা দিলে স্কুলের গেটের সামনে রাস্তায় গেলে পিছন দিক থেকে একটি লছিমন ধাক্কা দিলে গড়েয়া এস সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রেণির ছাত্র রাকেশ চন্দ্র ঘটনা স্থলেই মারা যায়।
এসময় লছিমনে থাকা চার জনের মধ্যে তিন জন পালিয়ে যায়, স্থানীয় জনগন একজনকে আটক করতে সক্ষম হন এবং লছিমনটি আটক করে গড়েয়া এস সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে রাখা হয়।

গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো,বেলাল হোসেন রেনু সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Don`t copy text!