ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে দেবর কর্তৃক ভাবীকে জবাই করে হত্যার চেষ্টা অভিযোগ

প্রতিবেদক
majedur
নভেম্বর ১৩, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ পৌরসভার টামটা গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের ধরেমোঃ মাসুদ আলম (৩৫) নামের দেবর কর্তৃক আইরীন সুলতানা (৩৪) নামের আপন ভাবীকে জবাই করে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে টামটা গ্রামের রৌশন আলী পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় আইরীনকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। বিক্ষুব্ধ এলাকাবাসী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় লোকজন জানান, আজ বৃহসপতিবার দুপুরে বসতঘরে একা পেয়ে ধারালো অস্ত্র নিয়ে দেবর মাসুদ ভাবী আইরীনের উপর ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। পায়ের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে মাসুদ ভাবী আইরিনকে জবাই করার চেষ্টা চালালে তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে মাসুদ পালিয়ে যায়। পরে আনুমানিক বেলা দুইটায় বিক্ষুব্ধ এলাকাবাসী রামগঞ্জ শহরের বাইপাস সড়ক থেকে মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্র জানায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে আইরীনের স্বামী প্রবাসী মোঃ ফারুক হোসেনের সাথে ছোটভাই মাসুদ আলমের বিরোধ চলে আসছিলো।

এ নিয়েই এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানান।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারী জানান,হত্যা চেষ্টাকারী অভিযুক্ত মাসুদকে পুলিশ আটক করেছে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Don`t copy text!