ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের বন্দরের ২২ নং ওয়ার্ডে তরিকুল সুজনের গণসংযোগ

প্রতিবেদক
majedur
নভেম্বর ১২, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি সজীব সিদ্দিক:_

আগামী ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার) জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণসংহতি আন্দোলনের সমাবেশ ও মাথাল র‍্যালি। বন্দর শীতলক্ষ্যা সেতুর সামনে থেকে গণসংযোগ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী জননেতা তরিকুল সুজন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাশ, মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, জেলার যুগ্ম-সমন্বয়কারী আলমগীর হোসাইন আলম, বন্দর গণসংহতি আন্দোলনের সংগঠক ইবাদত হোসেন, মোঃ ইসলাম মিয়া, কাসেম সর্দার, নিসার আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক নিসা ফেরদৌসসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন সমাবেশ ও মাথাল র‍্যালিকে সফল করতে সকলের অংশগ্রহণের আহ্বান জানান জননেতা তরিকুল সুজন।

Don`t copy text!