
নিউজ ডেস্ক রিপোর্ট,,।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ পর্যন্ত তাদের ২৩৭জন দলীয় মনোনীত সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। রাজধানী ঢাকার কয়েকটি আসন সহ দেশের বেশ কয়েকটি আসনে এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা না করলেও চাঁদপুর জেলার পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চাঁদপুর -১ এ সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ আ ন ম এহসানুল হক মিলন,চাঁদপুর -২ ডঃ জালাল উদ্দীন, চাঁদপুর -৩ চাঁদপুর জেলা বি এন পির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক,চাঁদপুর -৪ লায়ন হারুনুর রশিদ, চাঁদপুর -৫ ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম ঘোষণা করা হয়।
দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পূর্বে আজ দলের স্থায়ী কমিটির এক বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

