ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ৩১ দফা প্রচারে নলতায় লিফলেট বিতরণে

প্রতিবেদক
majedur
নভেম্বর ১, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দোকানেপ্রতি লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি। এ উপলক্ষে শনিবার (০১ নভেম্বর ২০২৫) দুপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

লিফলেট বিতরণকালে তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফেরাতে ৩১ দফা রূপরেখা আজ সময়ের দাবি। জনগণকে সঙ্গে নিয়েই এই পরিবর্তনের সূচনা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন—কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সদস্য রিপনুজ্জামান রিপনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের একটি রোডম্যাপ, যা ভবিষ্যৎ বাংলাদেশকে গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থার দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

Don`t copy text!