ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবি জ্যোতি লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে শ্রী শ্রী অন্নকুট এবং দীপদান মহোৎসব সম্পন্ন

প্রতিবেদক
majedur
নভেম্বর ১, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

সনজিত কুমার শীল
আরব আমিরাত।

ধর্মীয় ভাব-কাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী আবুধাবির শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রম এর উদ্যোগে শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও পরেমশ্বর ভগবানের শ্রী শ্রী অনুকূট এবং দীপদান অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ৩০ অক্টোবর ২০২৫ আবুধাবির মদিনা যায়েদ এলাকায় আল সামা টাওয়ার হল রুমে শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রম এর সাধারণ সম্পাদক দোলন রায়ের সঞ্চালনায় সভাপতি দীপক দাসের সভাপতিত্বে আমিরাতে বিভিন্ন প্রদেশ থেকে সনাতনীরা উপস্থিত হন। দীর্ঘদিন ধরে আবুধাবি প্রবাসী সনাতনী ও পরিবার বর্গ সুনামের সাথে দুর্গাপূজা সম্পন্ন করায় ক্রেস্ট ও পুষ্প মাল্য দিয়ে সম্মান প্রদান করেন। অনুষ্ঠানে গীতা পাঠ, গোবর্ধন পূজা ও অন্নকুটের আয়োজন ছিল অসাধারণ। আবুধাবি দুর্গাপূজা উদযাপন কমিটি, রাধামাধব নামহট্ট্য আবুধাবি, আবুধাবি শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ, মোছাফফাহ সনাতনী গীতা, মামুরা রাস আল খাইমাহ জ্যোতি লোকনাথ সেবাশ্রম, শারজা সার্বজনীন দুর্গোৎসবের সদস্যবৃন্দ সহ আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে উপস্থিত হন। পরমেশ্বর ভগবান কে সনাতনীরা দীপ দানের মধ্য দিয়ে দামোদর আরতি ও মঙ্গল আরতিতে সমবেত হন। অনুষ্ঠানে সংকীর্তন, বিশ্ববাসীর কল্যাণে প্রার্থনা ও মহাপ্রসাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Don`t copy text!