ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে -নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩১, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,,।

ডিসেম্বরের প্রথমদিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে – নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে অনুষ্ঠিত হবে।

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা করা হবে এবং প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে নভেম্বর থেকে।

তিনি শুক্রবার (৩১অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের পূর্বেই অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে। তবে, নির্বাচন আগে বা পরে হবে, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। “বর্তমানে সরকার কিভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়টি আমাদের কাছে পৌঁছায়নি।

সিদ্ধান্ত হলে আমরা আপনাদের জানাবো।” তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের পরিকল্পনা ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং মিডিয়ার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, নির্বাচনের কর্মপরিকল্পনা বিধিমালা অনুযায়ী কিছু প্রতীকের তফসিল থাকে, যা সময় সময় পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়।

প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধন প্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হবে এবং কয়েদি আসামিদেরও ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেবে, সে সম্পর্কে রাজনৈতিক সিদ্ধান্ত আসা বাকি রয়েছে।

এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, “পি আর বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা সরকারের পক্ষ থেকে আসবে”।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান খান, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এরপরে, নির্বাচন কমিশনার কুয়াকাটায় নির্বাচন সংক্রান্ত ইউএনও, প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিংদের একটি কর্মশালায় যোগদানের জন্য রওয়ানা হয়েগেছেন।।

Don`t copy text!