ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতের আবুধাবিতে এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

সনজিত কুমার শীল।
আরব আমিরাতে।

সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। গত ৩০শে অক্টোবর ২০২৫ আবুধাবির একটি রেস্টুরেন্ট হল রুমে বিশিষ্ট এলডিপি নেতা এস এম ইদ্রিসের সভাপতিত্বে মোঃ মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন, মোঃ নাজিম উদ্দিন, খোরশেদ আলম, আব্দুল মান্নান, আব্দুল সালাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আফসার উদ্দিন, মোঃ জুনায়েদ সহ আরো অনেকে। অতিথিরা বলেন গর্বিত জাতির গর্বিত সন্তান বাংলাদেশের জাতীয় নেতা যিনি সর্বপ্রথম পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহকারী বীর মুক্তিযোদ্ধা এলডিপির পার্টির প্রতিষ্ঠাতা ডঃ কর্নেল অলি আহমদ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন এলডিপির চেয়ারম্যান ডঃ কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন বিএনপি যেখানে ভালো প্রার্থী পাবে সেখানে আমাদের প্রার্থীর দরকার নাই। আমরা যেখানে চেয়েছি ওখানেও আমাদের সব জায়গা দেবে আমরা মনে করি না। বর্তমানে বিএনপির সাথে যারা ঐক্য জোটে আছে ২০১০ সাল আগে থেকেও আমরা একসাথে কাজ করে গিয়েছি। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এলডিপিকে যথাযথ মূল্যায়ন করবেন বলে আশা করি। পরে কেক কেটে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Don`t copy text!