ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত রেফায়েতুল্লাহ ও বিল্লালের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩১, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

গত ২০২৩ সালের ৩১ অক্টোবর জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবীতে অবরোধ চলাকালীন সময়ে ছয়সূতী বাসস্ট্যান্ডে আওয়ামী পুলিশের গুলিতে নিহত ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদ বিল্লাল হোসেন ও ছয়সূতী ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি শহীদ রেফায়েতুল্লাহ এর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার ছয়সূতী খেলার মাঠে ছয়সূতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যু্গ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।

এসময় ছয়সূতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন (রতন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এড. মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান ও কুলিয়ারচর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।

এছাড়াও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি এড. মাজহারুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন কুলিয়ারচর প্রতিনিধি এড. মুহাম্মদ শাহ্ আলম, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, প্রচার ও প্রকাশনা বিষয়য়ক সম্পাদক এনায়েতুল্লাহ্ খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ অক্টোবর দুপুরে শেখ হাসিনার পদত্যাগের দাবীতে অবরোধ চলাকালীন সময়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে বিল্লাল ও রেফায়েতুল্লাহ নিহত হন।

Don`t copy text!