ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

প্রতিবেদক
majedur
অক্টোবর ৩০, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায়
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গম,সরিষা,চিনাবাদাম, সূর্যমুখী,শীতকালীন পেঁয়াজ,মুগ ও মুসুর উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কিষাণীর মাঝে ৬ হাজার ৬ শ ৩০ জনকে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার মো.পারভেজ মোশারফ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.মশিউর রহমান প্রমুখ।

Don`t copy text!