ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে পুলিশ সুপারের মানবিক কর্মকাণ্ডে জেলা জুড়ে প্রশংসার জোয়ার

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৯, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃরাকিব হাসান জামালপুর।

জামালপুর জেলা পুলিশের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছে মানবতা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।

দুর্যোগ বা সংকটের মুহূর্তে জেলার যেকোনো প্রান্তে যখন মানুষ বিপদে পড়ে, তখনই দেখা মেলে তাঁর সহানুভূতির ছোঁয়া। শীতের তীব্রতা যখন গ্রামীণ জনপদে কাঁপন ধরায়, তখন নিজের উপস্থিতিতে তিনি কম্বল বিতরণ করেছেন অসহায় মানুষের হাতে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণের সময়ও তাঁকে দেখা গেছে মানুষের পাশে দাঁড়িয়ে হাসিমুখে সহায়তার হাত বাড়াতে।

এছাড়া, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে তিনি শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন মানবতার আলো। কোনো অসুস্থ ব্যক্তি বিপদে পড়লে নিজের গাড়িতে হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো কাজও করেছেন তিনি— যা একজন প্রশাসনিক কর্মকর্তার চেয়ে অনেক বেশি, একজন মানুষের মানবিকতার পরিচায়ক।

স্থানীয়রা বলেন,
সৈয়দ রফিকুল ইসলাম স্যার শুধু একজন দক্ষ পুলিশ অফিসার নন, তিনি একজন মানবিক মানুষ। তাঁর মতো নেতৃত্বর কারণে আজ জামালপুরের মানুষ পুলিশের প্রতি আস্থা ও শ্রদ্ধা ফিরে পেয়েছে।”

জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং জনগণের সেবায় নিবেদিত ভূমিকার পাশাপাশি, তাঁর এই মানবিক উদ্যোগগুলো জামালপুরে ‘মানবতার পুলিশ’ হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) বলেন,পুলিশের মূল শক্তি হলো জনগণ। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। মানবিক পুলিশিংয়ের মাধ্যমেই আমরা সমাজে শান্তি ও বিশ্বাস স্থাপন করতে চাই।

মানবতার এই আলোকবর্তিকা হয়ে তিনি আজ জামালপুরবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

Don`t copy text!