ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে সদর উপজেলা যুবদল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৯, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃরাকিব হাসান জামালপুর।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর সদর উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ) সন্ধ্যায় জামালপুর রেলওয়ে স্টেশন পার্ক চত্বরে সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. সফিকুল ইসলাম খান (সজিব)।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো.শফিকুল ইসলাম শফিক।
সঞ্চালনা করেন সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শফি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,খন্দকার আহসানুজ্জামান রুমেল,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,মোস্তাফিজুর রহমান আরমান,জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি,সফিউর রহমান শফি,জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,মো. রুহুল আমীন মিলন, শাহাদাত হোসেন বাবুল, আব্দুল্লাহ আল মাসুদ, হাসান সরওয়ার মঞ্জু, রফিকুল ইসলাম রফিক ও এমদাদুল হক এমদাদসহ জেলা ও উপজেলা বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।

বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান— এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে, কারণ“দীর্ঘ ১৭ বছর ধরে তিনি দলকে উজ্জীবিত রেখেছেন ও কর্মীদের পাশে থেকেছেন।”

বক্তারা যুবদলের ত্যাগ, ঐতিহ্য ও গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান

Don`t copy text!