সঞ্জিত কুমার শীল সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোসাফা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গত ২৭ শে অক্টোবর আবুধাবির শিল্পনগরী মুসাফ্ফা সানাইয়ায় একটি রেস্টুরেন্ট হল রুমে মোছাফ্ফাহ যুবদলের সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ আব্দুল জলিল, উপদেষ্টা মোঃ মাসুম মিয়া, সহ-সভাপতি ওসমান পাটোয়ারী, যুগ্ম সম্পাদক ইলিয়াস অভি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ শিকদার ও যুবদলের মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম সহ আরো অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা কে বাস্তবায়ন করবে ইনশাল্লাহ এবং আগামী নির্বাচনে দল থেকে যাকে নমিনেশন দিবে যেই ধানের শীষ পাবে আমরা সবাই তার হয়ে কাজ করব ঐক্যবদ্ধভাবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রবাসীদের অগ্রাধিকার ও এয়ারপোর্ট এ হয়রানি বন্ধসহ ভোটাধিকার নিশ্চিত করবে। বিএনপি চেয়ারপারসন এবং দলের জন্য নিবেদিত যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে সহযোগিতা করার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।
এতে আরো বক্তব্য রাখেন রুহুল আমিন, মোহাম্মদ মোরশেদ আলম, আবুল কাশেম, মোঃ রাশেদ, আবুল কালাম আজাদ, শাকিল মিয়া, লিটন মিয়া, মেহেদী হাসান নয়ন, মোঃ সাদ্দাম হোসেন, মোহাম্মদ আলমগীর, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কামাল হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়

