ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৫, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

অদ্য ২৫ অক্টোবর ২০২৫ইংকুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি রমনা লোকাল ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৪) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম-রাজারহাট সড়কের কেন্দ্রা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার চাকিরপাশার ইউনিয়নের গ্রাম-পীরমামুদ এলাকার – মাসুদ রানা পিতাঃ ডা. মোনাইনখাঁ মোন্নাফের ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থী ছিল। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম থেকে রাজারহাট আসার পথে কেন্দ্রা বটতলা মোড়ে কুড়িগ্রাম-পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনের নিচে চাপা পড়ে সে।

ঘটনার পর স্থানীয়রা ও রাজারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা মাসুদ রানাকে উদ্ধার করে। তাকে উদ্ধারের সময় নিহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে পরিবারের কাছে লাশ হিসেবে হস্তান্তর করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাসুদ রানার আকস্মিক মৃত্যুতে পরিবার-স্বজন ও আত্মীয়-স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

Don`t copy text!