ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে ১৩ ব্যবসায়ির জরিমানা

প্রতিবেদক
majedur
অক্টোবর ২৪, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!


সিরাজুল ইসলাম ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
‎লক্ষ্মীপুরের কমলনগরে বাজারের ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে ১৩ ব্যবসায়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান এ জরিমানা করেন। ওই সময় নগদ ১৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
‎জানা যায়, উপজেলার, হাজিরহাট, করুনানগর, চরলরেন্স খাসেরহাট, করইতলা ও তোরাবগঞ্জ বাজারের দোকানের সামনে ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকান বসাচ্ছে ব্যবসায়িরা। এর ফলে দীর্ঘদিন থেকে বাজারগুলোতে যানজট লেগেই রয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অভিযানে নামেন তারা।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান জানান, অবৈধভাবে ফুটপাত দখল যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। যানজট নিরসনে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

Don`t copy text!