মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ডের প্রতিবাদে নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সভা ও মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতাকর্মী সাইফুল ইসলাম সাজ্জাদ, মনির হোসেন, আলামিন, মহিন, রাজু, আশিকসহ অনেকে। মিছিলে অংশগ্রহণকারীরা জুবায়েদ এর হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
প্রতিবাদ সভায় রাকিবুল ইসলাম ইউনুস তার বক্তব্যে বলেন, ‘‘জুবায়ের একজন নির্ভীক ছাত্রদল কর্মী ছিলেন। আমরা তার হত্যাকারীদের দ্রুত বিচার চাই এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’’ এছাড়া, তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে আল্লাহর কাছে বেহেস্ত প্রার্থনা করেন।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়।

