ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য হাফিজউল্লাহ দাপন সম্পন্ন,

প্রতিবেদক
majedur
অক্টোবর ২০, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 

সিরাজুল ইসলাম কমলনগর প্রতিনিধি,

লক্ষ্মীপুর কমলনগরে প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য হাফিজ উল্লাহ (৬৮) গত রোববার (১৯ অক্টোবর) রাত বারোটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। দীর্ঘ চার বছর ধরে তিনি দুরারোগ্য রোগে ভুগছিলেন।
সোমবার (২০ অক্টোবর) তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের ফাজিল ব্যাপারির হাট এলাকায় ছিদ্দিক মাস্টার বাড়িতে নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রবীণ সাংবাদিক হাফিজ উল্লাহ দেশের বিভিন্ন খ্যাতনামা পত্রিকায় প্রায় ৩০ বছর ধরে সাব নিউজ এডিটর, নিউজ এডিটর ও প্রুফরিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকায় সাব নিউজ এডিটর হিসেবে ক্যারিয়ার শুরু করেন, পরবর্তীতে দৈনিক জনতায় ২০ বছর ধরে সাব এডিটর হিসেবে কাজ করেছেন। এছাড়া দৈনিক যায়যায়দিন, মানবকণ্ঠ ও সর্বশেষ দৈনিক আমার দেশ পত্রিকায় প্রুফরিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক হাফিজ উল্লাহর প্রয়াণে কমলনগর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজসহ অন্যান্য কর্মকর্তারা, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

Don`t copy text!