ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যে আজ উদযাপিত হচ্ছে শ্যামাপুজো ও দীপাবলি

প্রতিবেদক
majedur
অক্টোবর ২০, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

  1. স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
    আজ সোমবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা কালীপূজা এবং দীপাবলি একসঙ্গে উদযাপিত হচ্ছে সারা দেশে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই উৎসব পালন করা হয়। দেবী শ্যামা বা কালীকে শক্তি ও সংহতির প্রতীক হিসেবে পূজা করা হয়।দুর্গোৎসবের পরেই বাঙালির অন্যতম সেরা পুজো হল কালীপুজো। ২০২৫ সালে কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। এই দিন রাতেই পুজো। কালীপুজোর প্রধান অঙ্গ হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে নিশীথকালে (মধ্যরাত্রি) দেবীর আরাধনা করা। বিশ্বাস করা হয়, তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন।
    দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ ধর্মীয় শ্রদ্ধা, উৎসাহ-উদ্দীপনা ও নানান আয়োজনের মধ্য দিয়ে পালন করছেন শ্যামাপূজা। মণ্ডপে মণ্ডপে রাতে দেবী পূজার পাশাপাশি রয়েছে প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি এবং আলোকসজ্জার ব্যবস্থা। দীপাবলির অংশ হিসেবে সন্ধ্যায় ঘরে ঘরে এবং মন্দিরে প্রদীপ প্রজ্বালন করা হবে, যা আলোর মাধ্যমে অন্ধকারকে দূর করার প্রতীক হিসেবে বিবেচিত।

Don`t copy text!