ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা প্রশাসনের আয়োজনে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
অক্টোবর ১৪, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় পাঠাগারে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ” এ বিষয়ের উপর প্রতিযোগিতায় উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ এবং শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সফাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ তোজাম্মেল হক এবং কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিকুর রহমান বিচারকের দায়িত্ব পালন করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ।

Don`t copy text!