ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সেশন অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
অক্টোবর ১৪, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”— এই স্লোগানকে ধারণ করে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলা মিলনায়তন ‘আলোরভুবন’-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)-এর আয়োজনে অনুষ্ঠিত এ গ্র্যাজুয়েশন সেশনে মোট ২৯ জন কিশোরীকে ফুলেল শুভেচ্ছা ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ডা. মোঃ কামরুল ইসলাম, ব্র্যাক জেলা ব্যবস্থাপক মোঃ সৈয়দ ফাহিদ হাসান, অফিসার (সেল্প) মোঃ রাশেদ মিয়া, ও মোঃ জুনাইদ হাবিব।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েট কিশোরীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মোছাঃ আফসানা আক্তার ও মোছাঃ ফাতেমা জান্নাত রিমা।

মূল বক্তব্য প্রদান করেন মোঃ মোহসীন, রিজিওনাল ম্যানেজার, ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রাম, কুড়িগ্রাম।

Don`t copy text!