ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবিতে এ ওয়ান সুপার মার্কেটে বাংলাদেশী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন

প্রতিবেদক
majedur
অক্টোবর ১১, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

 

সনজিত কুমার শীল
আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবির হামদান ও সালাম স্ট্রিট কর্নারে আল আইন টাওয়ার এবং রয়েল রোজ হোটেলের পিছনে ব্লক ওয়ানে বাংলাদেশী প্রতিষ্ঠান এ ওয়ান পারফিউম এন্ড ওয়াচের শুভ উদ্বোধন করা হয়। গত ৬ই অক্টোবর ২০২৫ প্রতিষ্ঠানটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লোকাল স্পন্সর ইব্রাহিম হাসান আল হোসাইন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা শান্তা ফেরদৌস রহমান ও টার্গেট গ্রুপের চেয়ারম্যান আমির হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ ফেরদৌস রহমান, মোছাফ্ফা যুবদলের সভাপতি মোহাম্মদ শাজাহান মিয়া, নুরুল ইসলাম, ইমরুল কবির , মিজানুর রহমান, মোঃ মোরশেদ আলম, সেপেরেঞ্জা, কুমার সেষ্টা, এলিনা সহ আরো অনেকে। প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা বলেন পুরুষদের পাশাপাশি আমরাও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে কর্মসংস্থানের জন্য সুযোগ করে দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ থাকার কারণে আমরা বিভিন্ন দেশ থেকে শ্রমিক এনে ব্যবসা-প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। এ প্রতিষ্ঠানে রয়েছে নানান রকম পারফিউম, কাঁচা ফুলের বুকেট, মোবাইল ফোনের এক্সেসরিজ, বিভিন্ন ধরনের গিফট আইটেম সহ বিভিন্ন ধরনের মোবাইল ও ল্যাপটপ। প্রতিষ্ঠানে আসা অথিতিরা বলেন বর্তমানে বাংলাদেশীদের ভিসা বন্ধ থাকার কারণে ব্যবসা নিজে করতে বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হচ্ছে। তাই বাংলাদেশ ও আমিরাতের সরকারের কূটনীতিকভাবে বাংলাদেশী শ্রমিকদের ভিসা ট্রান্সফার খুলে দিলে বাংলাদেশ সরকারের রেমিট্যান্স আরো বৃদ্ধি হবে।

Don`t copy text!